নতুন উচ্চতায় এক্সের ব্যবহারকারীর সংখ্যা
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের রিব্র্যান্ডিংয়ের পর ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে বলে দাবি করেছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। খবর রয়টার্স।
খবরে বলা হয়, শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (টুইটারের বর্তমান নাম) মাস্ক একটি গ্রাফচার্ট শেয়ার করেছেন। যেখানে দেখা যায়, গত মাসে টুইটারের ব্যবহারকারীর সংখ্যা ৫৪০ মিলিয়ন ছাড়িয়েছে।
টুইটারে শেয়ার করা ক্যাপশনে মাস্ক লেখেন, ২০২৩ সালে এক্স-এর মাসিক ব্যবহারকারীর সংখ্যা নতুন উচ্চতায় পৌঁছেছে।
গত অক্টোবরে ইলন মাস্ক টুইটার কেনার সময় প্রতিষ্ঠানটির মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ছিল ২২৯ মিলিয়ন। এর পরের মাসে ছিল ২৫৯ দশমিক ৪ মিলিয়ন।
ডিবিটেক/বিএমটি







